সমস্যা সমাধান
AI উত্তর দিচ্ছে না — কী করবেন
সবচেয়ে সাধারণ ৬টি কারণ আর সমাধান।
- AI চালু নেই — ড্যাশবোর্ডে "AI চালু করুন" বাটন থাকলে দোকান এখনো লাইভ হয়নি।
- কোটা শেষ — সাইডবারের নিচে "AI উত্তর" মিটার দেখুন। শেষ হলে সেটিংস → বিলিং থেকে টপ-আপ বা প্ল্যান আপগ্রেড করুন।
- ট্রায়াল/প্ল্যানের মেয়াদ শেষ — সেটিংস → বিলিং-এ দেখুন। বিল দিলে সাথে সাথে চালু হয়।
- চ্যাটটি টিম নিয়ে নিয়েছে — ইনবক্সে কোনো চ্যাটে আপনি নিজে উত্তর দিলে বা "Take over" করলে সেই চ্যাটে AI থেমে থাকে। "AI-কে ফেরত দিন" চাপুন।
- চ্যানেল Reconnect দরকার — চ্যানেল পেজে লাল সতর্কতা থাকলে Reconnect করুন।
- মেসেজটি স্প্যাম/অপ্রাসঙ্গিক — AI ইচ্ছা করে এসব মেসেজে উত্তর দেয় না, এতে কোটাও খরচ হয় না।
এছাড়া কাস্টমারের শেষ মেসেজের ২৪ ঘণ্টা পরে Facebook-এর নিয়মে সাধারণ মেসেজ পাঠানো যায় না — তখন টিম "Human agent" হিসেবে ৭ দিন পর্যন্ত উত্তর দিতে পারে।
লেখাটি কাজে লেগেছে?