সবসময়
← হেল্প সেন্টার
বিলিং

বিল, প্ল্যান আর পেমেন্ট

ট্রায়াল, প্ল্যান বদল, bKash/Nagad পেমেন্ট, টপ-আপ।

ট্রায়াল: ১৪ দিন সব ফিচার ফ্রি। শেষ হলে AI আর অটোমেশন থামে, কিন্তু ইনবক্স, অর্ডার আর আপনার সব ডেটা থেকে যায়।

AI রিপ্লাই কীভাবে গোনা হয়: কাস্টমারের একটি মেসেজের (বা একসাথে আসা কয়েকটি মেসেজের) একটি উত্তর = ১ রিপ্লাই। স্প্যাম বা উত্তর-না-দেওয়া মেসেজ গোনা হয় না। প্রতি মাসের শুরুতে কোটা নতুন হয়।

পেমেন্ট: সেটিংস → বিলিং → প্ল্যান বেছে নিন → পরিশোধ করুন।

  • কার্ড/bKash/Nagad গেটওয়ে চালু থাকলে সরাসরি পরিশোধ করুন — প্ল্যান সাথে সাথে চালু।
  • নিজে bKash/Nagad-এ Send Money করলে ট্রানজেকশন আইডি জমা দিন। যাচাই করে সাধারণত ৩০ মিনিটের মধ্যে চালু করা হয়।

টপ-আপ: মাসের মাঝে কোটা শেষ হলে অতিরিক্ত রিপ্লাই কিনুন — এই মাসেই যোগ হবে।

নবায়ন বন্ধ করা: যেকোনো সময় বন্ধ করতে পারবেন; মেয়াদ শেষ পর্যন্ত সব চালু থাকবে। মেয়াদ শেষে ৩ দিনের গ্রেস পিরিয়ড থাকে।

লেখাটি কাজে লেগেছে?