সবসময়
← হেল্প সেন্টার
AI এজেন্ট

AI-কে আপনার দোকান শেখানো

নিয়ম, তথ্য আর "যা AI জানত না" — তিনটি জায়গা।

নিয়ম (AI এজেন্ট → নিয়ম): AI কীভাবে কথা বলবে — টোন, ইমোজি, "ভাই/আপু" সম্বোধন, অগ্রিম পেমেন্টের নিয়ম, কখন টিমকে ডাকবে।

তথ্য (AI এজেন্ট → তথ্যভাণ্ডার): দোকান সম্পর্কে প্রশ্নের উত্তর — পেমেন্ট নম্বর, রিটার্ন/এক্সচেঞ্জ পলিসি, শোরুমের ঠিকানা, সাইজ চার্ট। প্রতিটি তথ্য ছোট ছোট আলাদা করে লিখুন।

যা AI জানত না (AI এজেন্ট → অজানা প্রশ্ন): কাস্টমার এমন কিছু জিজ্ঞেস করলে যার উত্তর AI জানে না, সেটি এখানে জমা হয়। এক ক্লিকে উত্তর লিখে দিলে পরের বার AI নিজেই বলবে।

দাম, স্টক আর ডেলিভারি চার্জ AI সবসময় প্রোডাক্ট আর ডেলিভারি সেটিং থেকে নেয় — নিজে বানিয়ে বলে না। কোনো উত্তরে যাচাই-না-করা দাম থাকলে সেটি পাঠানোর আগে আটকে রেখে আপনাকে দেখায়।

লেখাটি কাজে লেগেছে?

আরও পড়ুন