সবসময়
← হেল্প সেন্টার
অর্ডার ও ডেলিভারি

ফ্রড চেক কীভাবে কাজ করে

ভুয়া অর্ডার আর রিটার্ন কমানোর উপায়।

প্রতিটি অর্ডারে কাস্টমারের নম্বরের একটি ঝুঁকি-মান দেখানো হয়: বিশ্বস্ত / সতর্ক / ঝুঁকিপূর্ণ / নতুন।

হিসাব হয় তিনটি উৎস থেকে:

  1. আপনার দোকানে এই নম্বরের আগের অর্ডার।
  2. সবসময়-এর সব দোকানের সম্মিলিত ডেলিভারি রেকর্ড — নম্বরটি এনক্রিপ্ট করা থাকে, কোন দোকান থেকে কিনেছে তা কেউ দেখতে পায় না।
  3. কুরিয়ারের সাকসেস রেট (যেখানে কুরিয়ার এই তথ্য দেয়)।

ঝুঁকিপূর্ণ নম্বর থেকে অর্ডার এলে AI আপনার নিয়ম অনুযায়ী অগ্রিম পেমেন্ট চায়। নির্দিষ্ট নম্বর সবসময় আটকাতে সেটিংস → ডেলিভারি → ব্লকলিস্টে যোগ করুন।

লেখাটি কাজে লেগেছে?

আরও পড়ুন