অর্ডার ও ডেলিভারি
অর্ডার ম্যানেজ করা
AI, চেকআউট লিংক আর ফোনের অর্ডার — এক জায়গায়।
অর্ডার তিনভাবে আসে:
- AI চ্যাট — কাস্টমার কনফার্ম করলে AI নিজেই অর্ডার তৈরি করে।
- চেকআউট লিংক — AI বা আপনি প্রোডাক্টের লিংক পাঠালে কাস্টমার নিজে ফর্ম পূরণ করে অর্ডার দেয়।
- নিজে তোলা — অর্ডার → নতুন অর্ডার থেকে ফোনের অর্ডার।
অর্ডারের ধাপ: নতুন → কনফার্মড → প্যাকিং → কুরিয়ারে → ডেলিভারড (বা রিটার্ন/বাতিল)। প্রতিটি ধাপে কাস্টমার নিজে থেকেই মেসেজ পান (সেটিংস → ডেলিভারি ও অর্ডার থেকে মেসেজ বদলাতে পারবেন)।
একসাথে অনেক অর্ডার সিলেক্ট করে কনফার্ম, প্রিন্ট (ইনভয়েস/লেবেল/থার্মাল) বা কুরিয়ারে বুক করতে পারবেন। বাতিল বা রিটার্ন হলে স্টক নিজে থেকেই ফেরত যায়।
লেখাটি কাজে লেগেছে?